চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুসি-কাঠের তৈরি হলুদ-মরিচের গুঁড়ো, পবিত্র মাসে বিক্রির পরিকল্পনা

ধ্বংস করা হয় ভেজাল হলুদ-মরিচের গুঁড়ো। ছবি : কালবেলা
ধ্বংস করা হয় ভেজাল হলুদ-মরিচের গুঁড়ো। ছবি : কালবেলা

ভুসি, কাঠের গুঁড়ো ও ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হতো হলুদ-মরিচের গুঁড়ো। তা চট্টগ্রামের চাক্তাইয়ে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। এর বড় চালানটি পবিত্র রমজান মাসে বিক্রির পরিকল্পনা ছিল।এমন খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালি থানার চাক্তাই এলাকায় মিয়াখান নগর ব্রিজের পাশে একটি মসলা কারখানায় অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন। কারখানায় ৯০০ কেজি ভেজাল হলুদ-মরিচের গুঁড়ো মসলা পাওয়া গেছে।

পরে মসলা মিলটির মালিক বাচ্চু মিয়াকে এক লাখ টাকা জরিমানা এবং এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ভেজাল মসলা ও মসলার মিশ্রণ জনসমক্ষে নষ্ট করা হয়। এ সময় কারখানার চার শ্রমিককে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক।

প্রতীক দত্ত জানান, মানবদেহের জন্য ক্ষতিকর রং, কাঠের গুঁড়ো ও অত্যন্ত নিম্নমানের ভুসি মিশিয়ে ভেজাল মরিচ ও হলুদ গুঁড়ো তৈরি করে বাজারজাত করার জন্য ৯০০ কেজি ভেজাল উপকরণ মজুত করা হয়েছিল। এটি নিশ্চিতভাবে জনস্বাস্থ্যের জন্য হুমকি।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কালবেলাকে বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন এ রকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X