চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

রিজওয়ানা হাসানের ওপর হামলার জের, কাউন্সিলর সাময়িক বরখাস্ত

সৈয়দা রিজওয়ানা হাসান ও কাউন্সিলর জহুরুল আলম জসিম। ছবি : সংগৃহীত
সৈয়দা রিজওয়ানা হাসান ও কাউন্সিলর জহুরুল আলম জসিম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও তার দলের ওপর হামালার ঘটনায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুর রাফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২(১) অনুযায়ী তাকে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে এই আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জানুয়ারি আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে কালির ছড়া খাল ভরাট করে স্থাপনা নির্মাণের স্থান পরিদর্শনে যান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও তার দল। সেখানেই স্থানীয় কাউন্সিলর জসীমের লোকজনের বাধা ও হামলার শিকার হন তারা।

এ ঘটনায় রিজওয়ানা হাসান বাদী হয়ে বাধা, হুমকি দেওয়া এবং গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারার অভিযোগে আকবর শাহ থানায় ওয়ার্ড কাউন্সিলর জসিমসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত বছরের ১২ জুন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে ওই বছরেই ৩০ আগস্ট আদালতে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১০

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১১

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১২

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৫

বিশ্ব বাবা দিবস আজ

১৬

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৭

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৮

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৯

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

২০
X