চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

আগুনে পুড়ছে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের দোকানপাট। ছবি : কালবেলা
আগুনে পুড়ছে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের দোকানপাট। ছবি : কালবেলা

বন্ধের দিনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জহুর হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওই হকার্স মার্কেটে অন্তত হাজার খানেক কাপড়ের দোকান, টেইলার্স ও অসংখ্য কাপড় রাখার গুদাম রয়েছে। শুক্রবার মার্কেটটি সাপ্তাহিক বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার বন্ধের দিন থাকায় প্রায় সব দোকান বন্ধ ছিল। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মার্কেটের একটি দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহূর্তেই কালো ধোঁয়া চারপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার কালবেলাকে জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের চার ইউনিট। এখনো অগ্নিনির্বাপণে কাজ করছে দলটি। জহুর হকার্স মার্কেটের তিনটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X