সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাঁতার না জানায় চালকের সামনে হেলপারের মৃত্যু

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে বিজয়ের মৃতদেহ উদ্ধার করেন। ছবি : কালবেলা
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে বিজয়ের মৃতদেহ উদ্ধার করেন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ চালকের সামনেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক হেলপারের। নিহতের নাম বিজয় (২০)। সে হাটহাজারী উপজেলার বাসিন্দা।

এদিকে চোখের সামনে হেলপারের পানিতে ডুবে মৃত্যু হওয়ায় আহাজারিতে ভেঙে পড়েন পিকআপ চালক কাউসার।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেওয়ান দিঘিতে এ ঘটনা ঘটে।

চালক কাউসার বলেন, চট্টগ্রাম নগরী থেকে একটি ভাড়া পিকআপযোগে মিরসরাই গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে পিকআপটি পরিষ্কার করার জন্য সীতাকুণ্ড পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেওয়ান দিঘির পাশে দাঁড়াই।

হেলপার বিজয় একটি বালতি নিয়ে পানি আনতে দেওয়ান দিঘিতে নামার সঙ্গে সঙ্গে নিচের দিকে তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে সে আর উঠতে পারেনি।

তিনি আরও বলেন, আমিও সাঁতার জানি না। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে তার মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসেও সময়মতো উদ্ধারে নামতে পারেনি। পরে যখন স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নামে তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা নামে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল বলেন, আমাদের ডুবুরি নাই। সব ফায়ার ফাইটার। যার কারণে উদ্ধার করতে সময় লেগেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, নিহত ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X