মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে সংরক্ষিত নারী আসনে হ্যাটট্রিকের পথে ওয়াসিকা আয়শা খান

ওয়াসিকা আয়শা খান। ছবি : সংগৃহীত
ওয়াসিকা আয়শা খান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক নারী সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক। গত দুই সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনৈতিক প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে।

তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পাওয়া প্রসঙ্গে ওয়াসিকা আয়শা খান বলেন, ‘গত ১০ বছরে নিষ্ঠা ও সততার সঙ্গে জনকল্যাণকর কাজসহ দলীয় ও সংসদীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমার প্রয়াত মা-বাবা ও চট্টগ্রামবাসীর দোয়ায় এবং জননেত্রীর কৃপায় আবার সুযোগ হয়েছে, সেটা মহান আল্লাহর রহমত। সবাই যোগ্য প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনসংক্রান্ত পদক্ষেপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে, নেত্রীর কর্মী হিসেবে আদর্শ সমুন্নত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাব।’

ওয়াসিকা আয়শা খান ১৯৭১ সালের ২৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বাবা আতাউর রহমান খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ।

জানা গেছে, ২০১৪ সালে ও ২০১৮ সালের সংসদে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য ওয়াসিকা। তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। এ ছাড়া ওয়াসিকা বিস্তার : চিটাগাং আর্টস কমপ্লেক্সের উপদেষ্টা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য ওকালতি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপারসন, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন ওয়াসিকা আয়শা খান। এবারও সংসদ সদস্য হয়ে জনকল্যাণে কাজ করতে চান এ রাজনীতিবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X