সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ
সংরক্ষিত নারী আসন

এমপি মনোনয়ন বাবার স্বীকৃতিস্বরূপ, বলছেন ভাষাসৈনিকের মেয়ে লুবনা

শামীমা হারুন লুবনা। ছবি : সংগৃহীত
শামীমা হারুন লুবনা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামীমা হারুন লুবনা। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা আবদুল্লাহ আল হারুন একদিকে ভাষাসৈনিক অন্যদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। চট্টগ্রামের উত্তরে রাউজানে তার বাবার বাড়ি, দক্ষিণে শ্বশুরবাড়ি। লুবনা বলছেন, বাবার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তাকে এ উপহার দিয়েছেন।

লুবনার বাবা ভাষাসৈনিক আবদুল্লাহ আল হারুন ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭০ সালে রাউজান থেকে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী রাজনীতির সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘকালের। অপরদিকে লুবনাও শিক্ষাজীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এ ছাড়া তিনি চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, চবি ছাত্রলীগের সাবেক সদস্য, ইনার হুইল ক্লাব অব চট্টগ্রাম এর সাবেক প্রেসিডেন্ট ছিলেন। দায়িত্ব পালন করছেন প্রত্যয় ৭১ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের উপদেষ্টা, চট্টগ্রাম কলেজ সাবেক ছাত্রলীগ পরিষদের সহসভাপতি, আবদুল্লাহ আল হারুন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চবি ১৯তম ব্যাচের যুগ্ম আহ্বায়ক হিসেবে। লুবনা চট্টগ্রাম ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আজীবন সদস্যও।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি কালবেলাকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমার জীবনে শেষ পর্যন্ত এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমার বাবার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন বলে মনে করছি। দলের সিনিয়র নেতারা বলাবলি করছেন, এটা হারুন ভাইকে দিয়েছেন। প্রধানমন্ত্রী যেহেতু আস্থা রেখেছেন আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X