চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের ঘরে এলো তিন সন্তান

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া তিন বাঘ শাবক। ছবি : কালবেলা
চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া তিন বাঘ শাবক। ছবি : কালবেলা

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়া তিন শাবকের জন্ম দিয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের জন্ম হয় বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, মানুষের হাতে লালন-পালন হয়ে পুনরায় বাঘ পরিবারের সঙ্গে একত্র হওয়ার মাধ্যমে বংশবিস্তার করার চক্র একটি বিরল ঘটনা। যার সম্পূর্ণ কৃতিত্ব বাঘ জো বাইডেনের। যে বাঘিনী জয়ার ঘরে জো বাইডেনের তিন শাবক জন্ম নিয়েছে, তার ঘরেই ২০২০ সালের ১৪ নভেম্বর জন্ম নিয়েছিল জো বাইডেন। ওই সময়েও জো বাইডেনসহ তিনটি শাবকের জন্ম দিয়েছিল জয়া।

তবে শাবকগুলোকে মা দুধ খেতে না দেওয়ায় পরদিন একটি এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়। জীবিত থাকা একমাত্র শাবকটিকে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে আলাদা করে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়। সেখানে তাকে হাতে ধরে খাওয়ানো হয় ফিডারের দুধ। সে সময় কোয়ারেন্টিন সেন্টারে খেলনা দিয়ে খেলাধুলা করছিল শাবকটি। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্টের সম্মানার্থে বাঘটির নাম রাখা হয় জো বাইডেন। এসব ছবি ও তথ্য সংবাদমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক পরিচিতি পায় জো বাইডেন।

এবারও জয়ার ঘরে জন্ম নেওয়া বাঘ শাবকগুলো মাতৃস্নেহবঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে চিকিৎসক বলেন, জো বাইডেনের পর জয়া আরও তিনটি শাবক জন্ম দিয়েছিল। সেই শাবকগুলোকে স্বাভাবিকভাবেই লালন-পালন করেছিল জয়া। কাজেই এবারও ভিন্ন কিছু হবে বলে মনে করছি না। পরিস্থিতি স্বাভাবিক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X