চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কী বার্তা দিয়ে শেষ হলো তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। ছবি : কালবেলা
তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। ছবি : কালবেলা

‘ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা’ স্লোগানে তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শেষ হয়েছে। দিনভর জমকালো আয়োজনের মাধ্যমে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে স্বাস্থ্য খাতের উন্নয়নের গবেষণা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন দেশ-বিদেশের নামকরা, প্রতিথযশা চিকিৎসা বিজ্ঞানী, গবেষক ও অতিথিরা।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ১১শ গবেষক অংশ নেন। সম্মেলনে ১১৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে অংশ নিয়েছেন ভারত, নেপাল, থ্যাইল্যান্ড, মালয়েশিয়াসহ প্রতিথযশা একঝাঁক চিকিৎসা বিজ্ঞানী।

প্রধান অতিথি হিসেবে দুপুরে সায়েন্টিফিক সেশনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেডিকেল বিজ্ঞানী অধ্যাপক ডা. এম এ ফয়েজ।

অধ্যাপক ড. মো. ইসমাইল খান বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই। যে কাজটি সঠিকভাবে পালন করে যাচ্ছে সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান গবেষণা ও গুণগত শিক্ষার মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যে কারণে তারা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছে বিশেষ সম্মাননা। দেশ-বিদেশের এত সংখ্যক গবেষকদের মিলনমেলা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এখানকার বিপুল সংখ্যক গবেষণা এরই মধ্যে দেশজুড়ে সুনাম কুড়িয়েছে।’

সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, ‘চট্টগ্রামের চিকিৎসা সেবায় বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। তাদের এবারের রেকর্ড ১১৪টি গবেষণাপত্র নতুন মাত্রা যোগ করেছে। এসব গবেষণাপত্র আগামীতে দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।’

অধ্যাপক এম এ ফয়েজ বলেন, ‘একাডেমিক কাউন্সিলের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চায়নে এ প্রতিষ্ঠানের যে অবস্থান তা আমাকে মুগ্ধ করেছে। মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দেশের অন্যতম পথিকৃৎ হিসেবে এটি ভূমিকা রাখবে।’

সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষরা অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। অতিথিরা ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান গবেষণার চলমান ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।

সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, ইসি কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জালাল উদ্দিন আকবর, মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক ডা. মো. আমির হোসাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আকতার, অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক ডা. রুবি দত্ত, ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাস, অধ্যাপক ডা. মো. আকরাম হোসাইন, অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. আইরিন সুলতানা প্রমুখ। ক্যাম্পাসের ৪টি ভেনুতে সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X