সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

বের হলেন তারাবির নামাজ পড়তে, ফিরলেন লাশ হয়ে

নিহত যুবক জুয়েল। ছবি : কালবেলা
নিহত যুবক জুয়েল। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে জুয়েল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল সোমবার রাতে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয়। পরে আর ঘরে ফিরেনি। সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় জুয়েল অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছিলেন। তার সাথে এলাকার কারোর দ্বন্দ্ব নেই।

নিহতের ছোট ভাই সোহেল রানা বলেন, রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। সকালে যখন বিষয়টি জানাতে থানায় যাচ্ছিলাম তখন ভাইয়ের মৃত্যুর সংবাদ জানতে পারি। তিন মাস আগে আমার ভাই বিয়ে করেন।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেন বলেন, রেললাইনের সীমানার প্রায় ১৮ ফুট দূরে লাশটি পাওয়া গেছে। সুতরাং বিষয়টি থানা পুলিশ দেখবেন।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, কীভাবে মারা গেল তা এখন বলা যাচ্ছে না। নিহতের নাকে রক্ত দেখা গেছে।

তিনি আরও বলেন, রেললাইন থেকে ১০-১২ ফুট দূরে লাশটি পড়ে থাকতে দেখা যায় এবং তার বাম গালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X