সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বের হলেন রাতের খাবার নিয়ে, সকালে মিলল মরদেহ

মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে এক মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি খিরিদরপুর গ্রামের মো. আলী আহমদের ছেলে আবু সুফিয়ান (৩৫)। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ইউনিয়নের রঙ্গিয়ারচর চৌরাস্তা ব্রিজ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভাত নিয়ে নৌকা চালাতে যাওয়ার জন্য রাতে বাড়ি থেকে বের হন। পরে সকালে মরদেহ পাওয়া যায়।

জানা যায়, আবু সুফিয়ান বালুর নৌকার মাঝি। প্রতিদিনের মতো রোববার রাত ৮টায় বাড়ি থেকে আবু সুফিয়ান বের হন। হাতে রাতের খাবার টিফিন, টর্চ, টাচ মোবাইল ও নগদ ২০ হাজার টাকা ছিল। কিন্তু রাতে নৌকায় কাজে যাননি আবু সুফিয়ান। লাশ উদ্ধারের সময় মোবাইল ও টাকা পাওয়া যায়নি। ঘটনাস্থলে শীতের কাপড়, টর্চ, টিফিন ও মাফলার পড়ে ছিল।

নিহত ব্যক্তির বাবা খিরিদরপুর গ্রামের মো. আলী আহমদ বলেন, রঙ্গরচর থেকে লাউড়েরগড় পর্যন্ত নৌকা চালান আবু সুফিয়ান। রোববার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। কাজে যাওয়ার সময় ভাত নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।

ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাবেক চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু নয়। এ রকম অনাকাক্সিক্ষত ঘটনা এলাকায় আগে ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করে।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। ময়নাতদন্তের পর মৃত্যু কীভাবে হয়েছে জানা যাবে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১০

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১১

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১২

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৩

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৪

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৬

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৭

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৮

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৯

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

২০
X