চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র নিয়ে সাগরে ঘুরছিল ডাকাতদল, গ্রেপ্তার ৪

আটককৃত ডাকাতদল। ছবি : কালবেলা
আটককৃত ডাকাতদল। ছবি : কালবেলা

কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (পিস্তল), ২ রাউন্ড কার্তুজ, চাপাতি, হাতুড়ি, সাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ইঞ্জিনচালিত বোটটিও জব্দ করা হয়।

সোমবার (২৫ মাচ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

রোববার (২৪ মার্চ) রাতে সাগরে ভাসতে থাকা একটি বোটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারৃকতরা হলেন, মো. ইকবাল হোসেন (২০), মো. নয়ন (১৮), মো, হেফাজ (২৩), মো. আশেক (১৬)। এদের মধ্যে নয়ন, হেফাজ ও আশেক আনোয়ার উপজেলার গহিরা এলাকার বাসিন্দা এবং ইকবাল বাঁশখালী উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাধীন বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকত এলাকায় অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল। এ সময় কোস্টগার্ড কুতুবদিয়া ও বিসিজি স্টেশন কুতুবদিয়া একত্রে ওই এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেট দেয় কোস্টগার্ড। কিন্তু এ সময় গার্ডটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের বোটটিকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। এরপর বোট তল্লাশি করে পিস্তলসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়।

কোস্টগার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) খন্দকার মুনিফ তকি জানান, আটককৃত ডাকাত ও জব্দকৃত দেশীয় অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। সাগরে ডাকাতিসহ নানা অপকর্মরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X