চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাস। ছবি : কালবেলা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাস। ছবি : কালবেলা

সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার জন্য ৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)।

বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য ইতোমধ্যে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। এমন উদ্যোগের কারণে এই বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলেও জানান সংশ্লিষ্টরা।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রদূতের অনুরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির সভায় ৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। পরে ৩ মে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভা হয়। ওই সভায় ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে অর্ধশত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আইআইইউসিতে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ করে দিচ্ছে; সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সব শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে।

এ ছাড়াও ইতোমধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) ‘এনভিশনিং দ্য ফিউচার : টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ বিষয়ে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সও হয়েছে। এতে বক্তারা বলেছিলেন, মানবসভ্যতার উন্নতির জন্য নতুন চিন্তার উন্মেষ ঘটাতে হবে। এই উন্মেষ ঘটবে ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ভাষা ও সাহিত্য চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ভাষা শিক্ষা ও সাহিত্য চর্চার মাধ্যমে উন্নত জাতি গঠনের আলোকে আইআইইউসি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তারা।

এসময় ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর ড. সানাউল্লাহ আল-নদভী কি-নোট বক্তব্যে বলেছিলেন, মানবসভ্যতা ভাষা আর সাহিত্যকে পুঁজি করে ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ভাষা আর সাহিত্যে ক্লাসিক্যাল, মডার্ন, পোস্ট মডার্ন, ওরিয়েন্টাল, ইসলামিক এবং ইউরোপীয় প্রভাব পরিলক্ষিত হয়েছে। সমস্ত প্রভাব মানবজাতির সার্বিক কল্যাণকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারসহ নানা উদ্যোগে কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X