কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ ‘হান্দালা’

গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ ‘হান্দালা’। ছবি : সংগৃহীত
গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ ‘হান্দালা’। ছবি : সংগৃহীত

ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার মানুষের পাশে দাঁড়াতে ফের যাত্রা শুরু করল আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’ ইতালির সিরাকুসা বন্দর থেকে রোববার গাজার উদ্দেশে রওনা হয়েছে।

এফএফসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানানো হয়, ‘মাত্র কয়েক সপ্তাহ আগেই ইসরায়েল আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের ‘ম্যাডলিন’ জাহাজ জবরদখল করে এবং ১২ জন নিরস্ত্র বেসামরিক কর্মীকে অপহরণ করে। তা সত্ত্বেও আমরা পিছু হটিনি। বৈশ্বিক সংহতি নিয়ে আমরা এখনো ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি।’

সংগঠনটি জানিয়েছে, তাদের এই নতুন মিশনের উদ্দেশ্য গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙা এবং এ যাত্রা কেবল ত্রাণ নয়, বরং মানবিক সহানুভূতি ও আন্তর্জাতিক সংহতির বার্তাও বহন করছে।

‘হান্দালা’ জাহাজে ঠিক কতজন অধিকারকর্মী রয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে, প্রায় ১৮ জন কর্মী এতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে ফ্রান্সের বামপন্থি রাজনৈতিক দল ‘লা ফ্রঁস ইনসুমিজ’ (এলএফআই)-এর দুই সদস্য রয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

এর আগে ৬ জুন, যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ইতালির সিসিলি দ্বীপ থেকে গাজার দিকে যাত্রা শুরু করেছিল। তবে ৯ জুন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী সেটি আটক করে এবং জাহাজে থাকা ১২ অধিকারকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

নতুন করে ‘হান্দালা’র যাত্রা তাই শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নয়, বরং এটি ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিরোধের এক প্রতীক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলের অনেকেই এই মিশনকে গাজার নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতার শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X