বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় পার্লামেন্ট। ছবি : সংগৃহীত
ইউরোপীয় পার্লামেন্ট। ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনায় বসতে চলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার (১৫ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মূল আলোচনা থাকবে গাজার মানবাধিকার সংকট ও ইসরায়েলের সাথে ইইউর চুক্তিভিত্তিক সম্পর্ক নিয়ে।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস জানিয়েছেন, তিনি সদস্য দেশগুলোর সামনে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য ১০টি পদক্ষেপ তুলে ধরবেন। ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে তেল আবিবের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নকরণ, তাদের মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র নিষেধাজ্ঞা, ভিসাবিহীন ভ্রমণ সুবিধা স্থগিতকরণ ইত্যাদি। তবে গাজা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করলেও, চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয়ে একমত হতে পারেনি ইইউ সদস্যরা।

এ বিষয়ে কাজা কাল্লাস স্পষ্ট করে বলেন, আমাকে শুধু সম্ভাব্য পদক্ষেপের তালিকা দিতে বলা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন সদস্য রাষ্ট্রগুলোর।

ইইউর ভবিষ্যত পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে গাজায় ত্রাণ প্রবেশের ইসরায়েলি প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে তার ওপর। কাল্লাস জানিয়েছেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে আলোচনায় ত্রাণের প্রবেশপথ বাড়ানো ও খাদ্য সরবরাহ বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন।

বর্তমানে গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ চরম মানবিক সংকটে রয়েছে। ইসরায়েলি বাহিনী হামাস দমনের অজুহাতে সেখানে ত্রাণ সহায়তা প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে খাদ্য, ওষুধ ও ন্যূনতম মানবিক সহায়তাও পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ ও গাজায় সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে ইইউ সদস্য দেশগুলোর মতবিরোধ এবং রাজনৈতিক দ্বিধা এখন কার্যকর পদক্ষেপে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে গাজার মানুষের দুর্ভোগ কমবে কি না—তা নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্য এবং ইসরায়েলের সদিচ্ছার ওপর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X