কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

একযোগে গাজার বিভিন্ন এলাকায় হামলা, নিহত ৬১

হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে দুজন ত্রাণপ্রার্থী রয়েছেন। পৃথক একাধিক ইসরায়েলি হামলায় এসব প্রাণহানি ঘটে।

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, অবরুদ্ধ উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বৃদ্ধি পাচ্ছে। দ্রুত সেখানে ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ সম্ভব না হলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদে পড়বে।

আলজাজিরা জানায়, মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্র আলজাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে।

এ ছাড়া দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি-যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত রাফাহের উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা হয়। এতে কমপক্ষে দুই নারী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিকে ফাউন্ডেশনটি কাজ শুরু করার পর থেকে থেকে গাজায় ত্রাণ পেতে গিয়ে কমপক্ষে ৮৭৫ জন মারা গেছেন।

এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছিল, তাদের উদ্ধারকারী দলগুলো মঙ্গলবার ভোরের পর থেকে কমপক্ষে ১৮ জন শহীদ এবং কয়েক ডজন আহতকে পরিবহন করেছে। যার বেশিরভাগই উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যানুসারে, গাজা শহরের একটি তাঁবুতেও ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আরও হামলায় বিভিন্ন স্থানে নিহতের ঘটনা ঘটে।

এদিকে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা উত্তর গাজার ১৬টি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য জোরপূর্বক স্থানচ্যুতির আদেশ জারি করেছে।

হুমকি পাওয়া এলাকাগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। এটি বর্তমানে বিধ্বস্ত এক শহর। তবুও তাঁবুতে বাসিন্দারা বাস করছিলেন। নতুন আদেশ পাওয়ার পর বাস্তুচ্যুতরা ভয় ও আতঙ্কে অন্যত্র পালিয়ে যাচ্ছে।

আলজাজিরার সংবাদদাতা মোয়াথ আল-কাহলৌত বলেন, মানুষ তাদের গাড়ি ও গাধা ব্যবহার করে এলাকাটি থেকে সরে যাচ্ছে। সবাই অজানার দিকে এগিয়ে যাচ্ছে। তারা জানে না কোথায় যাবে।

তিনি আরও বলেন, এখান থেকে এবং অন্যান্য এলাকা থেকে সরে যাওয়ার জন্য জ্বালানি না থাকায় তারা পরিবহনের ক্ষেত্রেও সমস্যায় পড়ছে। তাই পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। এখানে বসবাসকারী সবাই আতঙ্কিত।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X