সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রাকেই চালকের মৃত্যু, অতঃপর...

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি : কালবেলা
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে চালকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকারে ধাক্কা দিলে তিনজন আহত হয়।

শনিবার (৪ মে) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মো. আব্দুল মান্নান (৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটায় একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল ও একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা দুই শিক্ষার্থী তাহমি, নিশান ও ড্রাইভার আহত হয়। আহত দুই শিক্ষার্থী ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। নিহত ড্রাইভারের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই চালক মারা যান। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না তিনি কীভাবে মারা গেছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। যার কারণে আশপাশে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা ২ স্কুল শিক্ষার্থী ও প্রাইভেটকার চালক আহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X