আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এক বাল্ব ও পাম্পের বিল ৬৯ হাজার টাকা!

ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে ভুক্তভোগী। ছবি : কালবেলা
ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে ভুক্তভোগী। ছবি : কালবেলা

এক কক্ষে জ্বলে একটি এলইডি লাইট, পাশাপাশি একটি ছোট ওয়াটার পাম্প। এই পাম্পের পানি ব্যবহার করে শুধু দিনের বেলায় মাত্র ১৪ জন লোক। আর এতেই মাস শেষে বিল এসেছে ৬৯ হাজার ৩২৩ টাকা।

ভুক্তভোগী গ্রাহক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেলচুরা এলাকার মো. মোস্তাফিজুর রহমান।

পূর্বের বিলের কপি দেখে জানা যায়, ফেব্রিয়ারি মাসে বিদ্যুৎ বিল আসে ২ হাজার ১ টাকা, মার্চে ১ হাজার ২৭ টাকা, এপ্রিল মাসে ২ হাজার ৭৩৭ টাকা। আর মে মাসে একলাফে বিল আসে ৬৯ হাজার ৩২৩ টাকা। যা ধারাবাহিকতার চেয়েও অনেক বেশি। হঠাৎ করে বাড়তি বিল নিয়ে বিপাকে পড়েন গ্রাহক।

ভবনের কেয়ারটেকার নুরুল আবছার বলেন, বুধবার (৮ মে) বিকেলে বিলের কপি দিলে আমি অবাক হয়ে পড়ি। মিটার রিডাররা মিটার না দেখেই বিল লেখে। কিছু বললে গ্রাহকের সঙ্গে তারা দুর্ব্যবহার করে। আবার বিল পরিশোধ না করলে লাইন কাটা হবে, জরিমানা হবে বলেও ভয় দেখায়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লীবিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন জানান, হয়তো মিটার রিডাররা বিল লেখার সময় ভুল করেছে। গ্রাহক অফিসে আসলে ঠিক করে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X