হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হালদাপাড়ে ডিম সংগ্রহকারীদের নির্ঘুম রাত

গভীর রাতে নদীর পাড়ে ডিম সংগ্রহের অপেক্ষায় হালদা নদীর ডিম সংগ্রহকারীরা। ছবি : কালবেলা
গভীর রাতে নদীর পাড়ে ডিম সংগ্রহের অপেক্ষায় হালদা নদীর ডিম সংগ্রহকারীরা। ছবি : কালবেলা

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কার্পজাতীয় হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ।

সোমবার (২৭ মে) থেকে মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত নমুনা ডিম সংগ্রহকারীদের জালে ডিম উঠতে শুরু করে। তবে তা পরিমাণে অনেক কম।

হালদা নদীতে গিয়ে দেখা যায়, নৌকা ও বাঁশের ভেলা নোঙর করে জাল ফেলে বসে আছেন ডিম আহরণকারীরা। কয়েক ঘণ্টা পর পর জালে উঠছে ৫০-১০০ গ্রাম বা তার চেয়েও কম ডিম।

হালদা নদী থেকে ডিম সংগ্রহকারী শফিউল আলম কালবেলাকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের মধ্যেও দিন রাত টানা তিন দিন হালদা নদীর পাড়ে আমরা ডিম সংগ্রহকারীরা বসে আছি, কখন নদীতে মা মাছ ডিম ছাড়বে। সোমবার সারা দিনে আমাদের মাছুয়াগুনা হ্যাচারিতে ১০ কুয়ার মানুষ মিলে ২১ বালতি ডিম সংগ্রহ করেছি। আজ সারা দিন মিলে এক বালতি ও ডিম সংগ্রহ করতে পারিনি।

তিনি আরও বলেন, একটু একটু করে মা মাছ নমুনা ডিম ছেড়ে দেখছে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ আছে কি না। যতদিন পর্যন্ত মা মাছের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ থাকবে না, ততদিন পর্যন্ত মা মাছ পরিপূর্ণভাবে ডিম ছাড়বে না। মাছের ডিমের আশায় আজ তিন দিন পরিবারের মুখ দেখিনি।

এই বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিগত ২০ মে থেকে ২৫ মে চতুর্থ জোঁতে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় হালদায় ডিম ছাড়েনি কার্পজাতীয় মা মাছ। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের ফলে টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে এসে হালদায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয় যার ফলে সোমবার থেকে আজ সন্ধ্যা পর্যন্ত হালদানদীর বিভিন্ন অংশে কার্পজাতীয় মাছের নমুনা ডিম পাওয়া যাচ্ছে।

তিনি জানান, আজ ও কালকের মধ্যে কার্পজাতীয় মা মাছ পুরোপুরি ডিম না ছাড়লে, পরিবেশ অনুকূলে থাকলে জুন মাসের অমাবস্যা জোঁ (৩-৮ জুন) বা পূর্ণিমা জোঁ (২০-২৪ জুন) হালদায় পুরোপুরি ডিম ছাড়বে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X