চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে গেল জাহাজ

আটকে পড়া জাহাজটিকে সরানো হচ্ছে। ছবি : কালবেলা
আটকে পড়া জাহাজটিকে সরানো হচ্ছে। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় মাঝনদীতে আটকে যায় একটি কার্গো জাহাজ। পরে দুটি টাগবোট দিয়ে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার সময় জাহাজটি বয়ায় (নদীর মাঝে জাহাজ বাঁধার জায়গা) আটকে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এমভি শি জি ফেন জাহাজটি উদ্ধার করতে বন্দরের টাগবোট কান্ডারি-৩, ৪, ৭ ও ১০ কাজ করে। বর্তমানে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে আর কোনো সমস্যা হচ্ছে না।

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার রাতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে সোমবার বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলেও কোনো জাহাজ ভিড়তে পারেনি।

মঙ্গলবার সকালে সেগুলো ফিরিয়ে আনা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। পথে স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি বয়ার সঙ্গে আটকে যায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ১১টি জাহাজ বন্দর জেটিতে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X