চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে জাহাজভাঙা শিল্প

চট্টগ্রামে বক্তব্য রাখছেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। ছবি : কালবেলা
চট্টগ্রামে বক্তব্য রাখছেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। ছবি : কালবেলা

‘জাহাজভাঙা শিল্পের ফলে মারাত্মক প্রভাব পড়ছে পরিবেশের ওপর। ব্যবহৃত ক্ষতিকর পদার্থ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। এই শিল্পে কর্মরত শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি করে এসব কথা বলেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের নেতারা।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের সুরক্ষার জন্য উন্নতমানের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা অত্যন্ত জরুরি। আমাদের পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ একান্ত প্রয়োজন।’

ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজি আলতাফ হোসেন, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য এবং জাতীয় শ্রমিক লীগ সীতাকুণ্ড আঞ্চলিক কমিটির সভাপতি মাহাবুবুল আলম, জাহাজভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য মছিউদ্দোউলা, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক জহির উদ্দিন মাহমুদ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলী, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইদ্রিছ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহ্বায়ক মো. মানিক মণ্ডল, জাহাজভাঙা শ্রমিকনেতা মো. হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X