আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৬:৪৯ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের পশুর হাট বসেনি ডিজিটাল বুথ, বাজার ফাঁকা!

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্বোধন করা দুটি হাটের একটির প্রবেশপথ। ছবি : কালবেলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্বোধন করা দুটি হাটের একটির প্রবেশপথ। ছবি : কালবেলা

তড়িঘড়ি করে এবার চট্টগ্রাম নগরীতে কোরবানি পশুর হাট উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের দুটি হাটে ক্যাশলেস লেনদেনের জন্য ডিজিটাল বুথ বসানোর কথা থাকলেও উদ্বোধনের একদিন পরও সেই ডিজিটাল বুথ খুঁজে পাওয়া যায়নি। প্রস্তুত করা হয়নি গরুর খাইন-খোয়াড়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজার উদ্বোধনের দিনেই ক্যাশলেস লেনদেনের জন্য ডিজিটাল বুথ বসানোর কথা থাকলেও এখন পর্যন্ত এ ব্যাপারে ‘প্রাথমিক আলোচনার’ গণ্ডি পার হয়নি।

শনিবার (৯ জুন) চট্টগ্রাম নগরের চসিকের ইজারাকৃত কর্ণফুলী নুর নগর হাউজিং অস্থায়ী কোরবানি পশুর হাট উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।

এর আগে গত বৃহস্পতিবার কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে নগদ লেনদেনের ঝুঁকি নিরসনে এবং সরকারের স্মার্ট বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে চসিকের দুটি কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেনের কথা জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। ওই দুই হাটে ডিজিটাল বুথ বসানোর জন্য বাংলাদেশ ব্যাংক ও চসিক একযোগে কাজ করার কথা জানানো হয়।

গত বছরের মতো এ বছরও নগরের সাগরিকা গরুর বাজার এবং নুর নগর হাউজিং গরুর হাটে ডিজিটাল লেনদেন বুথ বসানোর কথা রয়েছে। এ দুটি বুথে কোরবানি পশুর হাটে লেনদেনে এটিএম মেশিন, মোবাইলে আর্থিক লেনদেন সেবা, ডিজিটাল ব্যাংকিংসহ ইত্যাদির সুবিধার কথা জানানোর হয়েছিল চসিকের পক্ষ থেকে।

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম কালবেলাকে বলেন, শনিবার যখন উদ্বোধন করেছি ডিজিটাল বুথ বসানো হয়নি, সেটা আমার নজরে এসেছিল। হাটে যেন কোনো ভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X