কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউর সিএসই দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  

আইএসইউর সিএসই দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ছবি : সংগৃহীত
আইএসইউর সিএসই দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাসে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন সিএসই ডিপার্টমেন্টের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হুদা এবং গেস্ট অব অনার হিসেবে ট্রেজারার এইচটিএম কাদের নেওয়াজ।

আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিকসহ শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা ।

উপাচার্য বলেন, আইএসইউর একজন চিরস্থায়ী সদস্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়কে সুনামের সঙ্গে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের। সাম্প্রতিক সময়ে দেশের জন্য শিক্ষার্থীদের দেশপ্রেম তাকে মুগ্ধ করেছে উল্ল্যেখ করে পরিবার, সমাজ ও দেশের প্রতি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আইএসইউ শিক্ষার্থীদের কর্মজীবনে সে অভিজ্ঞতা অর্জন করে এগিয়ে যাওয়ার শুভকামনা জানান তারা।

শিক্ষার্থীরা কর্মজীবনে সমাজ, পরিবার ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষকদের সম্মান করে প্রাণের ক্যাম্পাসকে প্রাণবন্ত রেখে সুনাম বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X