কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা ব্যাংক এবং বিসিবির মধ্যে স্পন্সরশিপ চেক হস্তান্তর

মেঘনা ব্যাংক এবং বিসিবির মধ্যে স্পন্সরশিপ চেক হস্তান্তর। ছবি : সংগৃহীত
মেঘনা ব্যাংক এবং বিসিবির মধ্যে স্পন্সরশিপ চেক হস্তান্তর। ছবি : সংগৃহীত

মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ। এ তিন বিভাগের টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ১ বছরের চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ চুক্তি ঘোষণা করেন বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা।

২০২৪-২৫ সালের জন্য এ তিন বিভাগের টুর্নামেন্টে বিসিবির সঙ্গে ব্যাংকটির চুক্তি হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহার হাতে এক কোটি টাকার চেক তুলে দেন মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত।

এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. মোয়াজ্জিম হোসাইন জুয়েল।

এ বিষয়ে মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত বলেন, ‘ক্রিকেট শুধু একটি খেলা নয়। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার যে কয়টি ফ্যাক্টর বা নিয়ামক রয়েছে, ক্রিকেট তার মধ্যে অন্যতম। তাই, ক্রিকেটের সঙ্গে থাকতে পারায় আমরা গর্বিত ও সম্মানিত। এটি আমাদের প্রথম প্রচেষ্টা, কিন্তু শেষ নয়। এটিকে আমরা শুরু বলতে চাই। গ্রাসরুটস ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভবিষ্যতেও আমরা থাকতে চাই।’

এ সময় বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা বলেন, মেঘনা ব্যাংককে ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই তিনটি লীগে স্পন্সর হিসেবে পেয়ে বিসিবি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মেঘনা ব্যাংককে বিসিবির পাশে পাব।

এ সময় মেঘনা ব্যাংকের পক্ষ থেকে ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. মোয়াজ্জিম হোসাইন জুয়েল বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরিতে মেঘনা ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X