কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করল আকিজ বোর্ড

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠান। ছবি : কালবেলা
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠান। ছবি : কালবেলা

প্রথমবারের মতো বোর্ড ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ সম্মাননা পেল আকিজ বোর্ড। দেশে কাঠের বোর্ড শিল্পের পরিধি বৃদ্ধি পাওয়ায় এ বছরই প্রথম উডেন বোর্ড ক্যাটাগরিতে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আর প্রথমবারের এ উদ্যোগেই সেরা হওয়ার গৌরব অর্জন করে আকিজ বোর্ড।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সমন্বয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে বোর্ড ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এ সম্মাননায় ভূষিত করতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এ মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।

দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের ওপর বিষদ সমীক্ষা পরিচালনা করে এ সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়। যার কারণে এ সম্মাননা মার্কেট লিডার হিসেবে আকিজ বোর্ডের অবস্থান আরও মজবুতই হয়েছে এবং সেই সঙ্গে ভবিষ্যতে নিত্য নতুন উদ্ভাবন ও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে।

ব্র্যান্ড হিসেবে আকিজ বোর্ডের এ অসামান্য অর্জন শুধু তাদের জন্য গৌরবেরই নয়, একই সঙ্গে গ্রাহকদের অনুপ্রাণিত করার পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে ত্বরান্বিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১০

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১১

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১২

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৩

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৫

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৬

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৭

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৮

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৯

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

২০
X