কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১ হাজার ৫০০ নতুন শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান রক্ষা, নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগী ও আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজার আজিজুল বারী (শিপু)। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য একাগ্রতা, পরিশ্রম এবং সৃজনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. একরামল ইসলাম, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক মো. আল-আমিন মোল্লা, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. হাবিবুর রহমান কামাল।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উক্ত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য ও অভিজ্ঞ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় পর্বও অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তারা তাদের একাডেমিক ও পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করতে সব ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১০

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১১

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১২

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৩

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৪

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৫

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৬

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৭

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

১৮

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

১৯

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

২০
X