কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু শনিবার

‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ এর সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা। সৌজন্য ছবি
‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ এর সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা। সৌজন্য ছবি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শনিবার (১৫ মার্চ, ২০২৫) থেকে শুরু হচ্ছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’ ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৩ মার্চ পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক সচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা (লাভলু)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এ ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। সকলের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের আগামীকাল শুক্রবারের (১৪ মার্চ) মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের নাম জমা দিতে বলা হচ্ছে।

৯ দিনব্যাপী এই প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লক্ষ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী পুরস্কার দেয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X