কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ডিবেট ফর ডেমোক্র্যাসি’র সংবর্ধনা

‘স্বর্ণ চোরাচালান জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় বাধা’

জুয়েলারি শিল্পের বিকাশ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা। ছবি : কালবেলা
জুয়েলারি শিল্পের বিকাশ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা। ছবি : কালবেলা

বাংলাদেশের জুয়েলারি শিল্প তথা স্বর্ণ ব্যবসায়ের সবচেয়ে বড় ক্ষত হচ্ছে চোরাচালান। স্বর্ণ চোরাচালান এ ব্যবসায়ের জন্য একটি কালো দাগ। জুয়েলারি শিল্পের অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা স্বর্ণ চোরাচালান। স্বর্ণ চোরাচালানের কারণে সরকার একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা স্বর্ণ তথা জুয়েলারি ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। তবে প্রকৃত জুয়েলারি ব্যবসায়ীরা স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত নয় বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্র্যাসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মঙ্গলবার (২২ আগস্ট) কারওয়ানবাজারস্থ এটিএন বাংলার প্রধান কার্যালয় হাসান আহমেদ চৌধুরী কিরণ জুয়েলারি শিল্পের বিকাশ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের বৈদেশিক আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক রপ্তানি ও অভিবাসী কর্মীদের প্রেরিত রেমিট্যান্স থেকে। দেশের জুয়েলারি শিল্পে যে অমিত সম্ভাবনা দেখা দিচ্ছে তাতে অনুমান করা যায়, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে জুয়েলারি শিল্পও তৈরি পোশাক রপ্তানির মতো বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে জুয়েলারি শিল্প একদিন বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালান বন্ধে যথাযথ কর্তৃপক্ষকে আরও কঠোর নজরদারি করতে হবে। আইনি দুর্বলতার কারণে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে। প্রায় প্রতিদিনই বিমানবন্দরে স্বর্ণের ছোট-বড় চোরাচালান জব্দ হচ্ছে। স্বর্ণের চোরাচালান জব্দ হলেও কিছু কিছু অবৈধ স্বর্ণের ক্যারিয়াররা ধরা পড়লেও নেপথ্যের হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরা এতই শক্তিশালী যে, সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এদের মধ্যে বেশিরভাগই সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাই থেকে স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব ছোট-বড় জুয়েলারি প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনার যে প্রচেষ্টা তা নিশ্চয়ই এই শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে তৈরি হচ্ছে গোল্ড রিফাইনারি। একই সাথে দেশে প্রথমবারের মতো স্থাপিত হতে যাচ্ছে বিশ্বমানের জুয়েলারি পার্ক। যার মাধ্যমে মেড ইন বাংলাদেশ লেখা সোনার বার বিশ্ববাজারে রপ্তানি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

ড. মাহফুজুর রহমান বলেন, জুয়েলারি শিল্পের বিকাশে কর সুবিধা প্রদান করা উচিত। বাংলাদেশ যাতে কোনোভাবে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার না হয় তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে জুয়েলারি শিল্প একদিন রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা নওয়াজীশ আলী খান, অধ্যাপক ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম ও এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ঢাকা কলেজের বিতার্কিকদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান অতিথিরা। একইসাথে বিতার্কিকদের চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X