কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা ফিউচার পার্কে শিশুদের রঙিন নৃত্য ও উদ্ভাবনের প্রদর্শনী

মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি : সংগৃহীত
মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ফিউচার ওয়ার্ল্ড ঢাকা ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’-এর শিক্ষার্থীদের বিশেষ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নববর্ষ উদ্‌যাপন করা হয়।

এ আয়োজনে শিশুদের জন্য ছিল বৈচিত্র্যময় বৈজ্ঞানিক উদ্ভাবন প্রদর্শনী, পাপেট শো ও পাপেট পরিচালনার প্রশিক্ষণ সেশন, ফেইস পেইন্টিংসহ নানা সৃজনশীল ও মননশীল কার্যক্রম। শিশুদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের যমুনা ফিউচার পার্কের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।

ফিউচার ওয়ার্ল্ড, লেভেল ৫-এ আয়োজিত এ অনুষ্ঠানটি শুধু শিশুদের আনন্দ দেয়নি বরং নতুন সম্ভাবনার বার্তা নিয়েও এসেছে। উল্লেখযোগ্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজনে ছিল বাড়তি আবহ।

যমুনা ফিউচার পার্ক নিয়মিতভাবে এমন নান্দনিক ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ আর ঐতিহ্যের মিলনমেলায় নতুন সম্ভাবনাকে সামনে রেখে সবাই উদ্‌যাপন করে বাঙালি ঐতিহ্যের এই দিনটিকে।

যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের বৃহত্তম শপিং ও বিনোদন কেন্দ্রগুলোর একটি, যা সব বয়সের মানুষের জন্য বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X