কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের জন্য বিশ্বখ্যাত ‘The Little Gym’ এখন বাংলাদেশে

ফিতা কেটে ঢাকার ধানমন্ডিতে ‘The Little Gym’-এর উদ্বোধন করা হয়। সৌজন্য ছবি
ফিতা কেটে ঢাকার ধানমন্ডিতে ‘The Little Gym’-এর উদ্বোধন করা হয়। সৌজন্য ছবি

বিশ্বজুড়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী প্রতিষ্ঠান ‘The Little Gym’ এখন বাংলাদেশে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভারের লেভেল ৫-এ এই আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশের প্রথম শাখার উদ্বোধন করা হয়।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউতে রোবিন ওয়েসের হাত ধরে যাত্রা শুরু করে ‘The Little Gym’। বর্তমানে এটি ৩১টিরও বেশি দেশে প্রায় ৪০০টি শাখা পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা এবং এখন বাংলাদেশ।

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ‘The Little Gym’-এর মাস্টার ফ্র্যাঞ্চাইজি অধিকারী প্রতিষ্ঠান Sport Focus Investments Pvt. Ltd., যারা এই অঞ্চলে ব্র্যান্ডটির সম্প্রসারণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। The Little Gym-এর অনন্য ‘Three-Dimensional Learning’ পদ্ধতি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক দক্ষতা উন্নয়নে সহায়তা করে। এর মধ্যে রয়েছে ‘Get Moving’ (শারীরিক দক্ষতা), ‘Brain Boost’ (মানসিক বিকাশ) এবং ‘Citizen Kid’ (সামাজিক ও নেতৃত্বগুণ)।

ঢাকার নতুন শাখায় ৪ মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিকস, নাচ, ক্যাম্প, জন্মদিনের পার্টি এবং ‘Parent Survival Night’ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

শিশুদের জন্য বিশেষজ্ঞ-নির্মিত প্রোগ্রামের মাধ্যমে তাদের স্কিল, শক্তি ও সমন্বয় ক্ষমতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তোলা হবে। প্রতিটি সেশনেই থাকবে মজাদার ও আকর্ষণীয় কার্যক্রম— টাম্বলিং থেকে টিমওয়ার্ক, সবকিছু। এছাড়া, এটি একটি সম্পূর্ণ নিরাপদ, প্রতিযোগিতাহীন ও যত্নশীল পরিবেশে পরিচালিত হবে, যেখানে শিশুরা নিশ্চিন্তে আনন্দ করতে পারবে ও শারীরিক-মানসিকভাবে বিকশিত হতে পারবে।

উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার : আগামীকাল উদ্বোধনের দিন থেকে সীমিত সময়ের জন্য ‘The Little Gym’ -এর শাখা থেকে কুপন সংগ্রহ করলে যে কোনো ৪ মাস থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোর ১ সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সেবা উপভোগ করতে পারবে। এটি শুধু উদ্বোধনী সপ্তাহের জন্য প্রযোজ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশু-কিশোর, অভিভাবক, লিটল জিম বাংলাদেশের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১০

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১১

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১২

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৩

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৪

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৫

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৬

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৭

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৮

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৯

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

২০
X