কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

কেক কেটে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন। ছবি : সংগৃহীত
কেক কেটে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন। ছবি : সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর খিলগাঁও ৭৫নং ওয়ার্ডে গড়ে উঠেছে সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভুঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. আল আমিন মেল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভাগীয় কো-অর্ডিনেটর, শিক্ষক ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, বাংলাদেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব ভালো নয়। আমি প্রকাশ্যে বলতে পারি- অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে না, কিন্তু তার মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে। তিনি আরও বলেন, ১১৬টি বিশ্ববিদ্যালয় মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয় ধাক্কিয়ে ধাক্কিয়ে চলছে। কিন্তু আমি বলতে পারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় অন্তত সে অবস্থানে নেই।

সভাপতি সোনারগাঁও ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান বলেন, একটি স্থায়ী ক্যাম্পাস মানে শুধু একটি ভবন নয়, এটি হলো স্বপ্নপূরণের স্থান। যেখানে শিক্ষার্থীরা কেবল ডিগ্রি নয় বরং মূল্যবোধ, নেতৃত্ব, গবেষণা ও সৃজনশীলতা অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে।

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিয়মিত একাডেমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি এবং প্রশাসনের সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X