কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টদের নিয়োগপত্র প্রদান

বলাকায় ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টদের নিয়োগপত্র প্রদান। সৌজন্য ছবি
বলাকায় ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টদের নিয়োগপত্র প্রদান। সৌজন্য ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় গত ০৮ মে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিন্টেন্টদের নিয়োগপত্র প্রদান করা হয়।

বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৫৪ হাজার জন প্রার্থী আবেদন করে। লিখিত পরীক্ষায় মোট ১৯৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩৮০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৬৯ জন এবং দ্বিতীয় ধাপে ৮২ জনকে নিয়োগপত্র প্রদান করা হলো। এছাড়া ১২২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এ পেশায় যারা এসেছেন তাদের প্রধান উদ্দেশ্যই হবে সব সম্মানিত যাত্রীর নিরাপত্তা ও সেবার দিকে নজর রাখা। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। যাত্রীদের প্রতি সন্তোষজনক সেবা ও বিমানের ভাবমূর্তি তথা দেশের সুনাম বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তিনি তার বক্তব্যে নতুন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টদের তৃতীয় টর্মিনালে সেবা প্রদানের ক্ষেত্রে উন্নত যাত্রীসেবা প্রদান করার জন্য আহবান জানান।

ওই অনুষ্ঠানে বিমানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তৃতীয় টার্মিনালে সম্মানিত যাত্রীদের অধিকতর সেবা প্রদানের জন্য ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকার গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট ক্রয় করেছে। এছাড়া ৫০০ কোটি টাকার ইকুইপমেন্ট ক্রয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়া বিমান ইতোমধ্যে বিমানের বিভিন্ন শাখায় ৩০৪ জন নতুন লোকবল নিয়োগ করেছে। আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X