কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

৫০ লাখ এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

৫০ লাখ এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য
৫০ লাখ এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য

বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম এপেক্স ফুটওয়্যার লিমিটেড। তাদের জনপ্রিয়তায় নতুন মাইলফলক যোগ করে তাদের লয়াল্টি ক্লাব, এপেক্স রিওয়ার্ডসে এখন ৫০ লাখ রেজিস্টার্ড কাস্টমার।

আস্থা ও বিশ্বাসের এ পথচলায় তাদের কাস্টমারদের উদ্দেশ্য করে গত ৮ মে কোম্পানিটি ‘চলতে চলতে ৫০ লাখে’ ক্যাম্পেইন লঞ্চ করে, যা ১৫ মে পর্যন্ত চলে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে এপেক্স তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন অফারের ব্যবস্থা করে। ক্যাম্পেইন চলাকালীন যেকোনো কাস্টমার মাত্র ১ হাজার ২৯৯ টাকার শপিং করলেই এপেক্স রিওয়ার্ডসের রেজিস্টার্ড মেম্বার হতে পারে। সঙ্গে কোনো রেজিস্টার্ড কাস্টমার ২ হাজার টাকা বা তার বেশি মূল্যের শপিং করলে তাদের টিয়ারের ওপর নির্ভর করে দ্বিগুণ রিওয়ার্ডস পয়েন্ট পায়।

এছাড়া দেশের নামকরা ব্র্যান্ডের সঙ্গেও এপেক্স পার্টনারশিপের মাধ্যমে তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট অফারের কুপন দেয়। এ কুপন ব্যবহার করে কাস্টমাররা গোজায়ান থেকে সর্বনিম্ন ৫ হাজার টাকার ফ্লাইট বা হোটেল বুকিং করলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছে যা ৩১ আগস্ট পর্যন্ত প্রযোজ্য। সঙ্গেই, কুপন দিয়ে মীনা বাজারে শপিংয়ে তারা ৫শতাংশ করে সর্বোচ্চ ১০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছে; আর মীনা সুইটসের সব মিষ্টি পণ্যে ফ্ল্যাট ৫শতাংশ ডিসকাউন্ট পাচ্ছে ৩০ জুন পর্যন্ত। শেফস টেবিলের নির্দিষ্ট রেস্টুরেন্টে তারা কুপন দিয়ে ৩০ জুন পর্যন্ত ১০শতাংশ ডিসকাউন্টও উপভোগ করতে পারবে।

গত ১৫ মে গুলশান-১ এর এপেক্স স্টোরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এপেক্স কর্তৃপক্ষ, অন্য ব্র্যান্ড পার্টনাররা এবং দীর্ঘদিন ধরে সঙ্গে থাকা এপেক্সের লয়াল কাস্টমাররা।

অনুষ্ঠানটির একটি বিশেষ অংশ হিসেবে ‘শপ বিগ উইন বিগ’ অফারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এপেক্স কর্তৃপক্ষ। এ বছর রমজানে যেসব কাস্টমাররা এপেক্স থেকে সর্বোচ্চ মূল্যের ট্রান্সাকশনে কেনাকাটা করেছেন তাদেরকে ‘শপ বিগ উইন বিগ’ অফারের মাধ্যমে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এপেক্স কর্তৃপক্ষ ব্যক্ত করে যে, এপেক্স রিওয়ার্ডসের এ ৫০ লাখ লয়াল কাস্টমার কেবল একটি সংখ্যা নয় বরং এটি তাদের প্রতি কাস্টমারদের আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন।

এপেক্স রিওয়ার্ডসের এ মাইলফলক অর্জন ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থান আরও দৃঢ় করেছে। এপেক্সও তাদের সব কাস্টমারদের সর্বোচ্চ সেবা আর মানসম্পন্ন পণ্য সরবরাহ করে তাদের পছন্দের শীর্ষে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X