কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-ইউএই সিরিজের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ইউএই সিরিজের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ইউএই সিরিজের টাইটেল স্পন্সর হলো ওয়ালটন। শনিবার (১৭ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এর আগে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয়ের শতভাগ রেকর্ড বাংলাদেশের। নিশ্চিতভাবে এবারও সিরিজটি জেতার অপেক্ষায়।

ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনা ও ম্যাচের সাক্ষী হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ২০ ওভারের ক্রিকেটের এ সিরিজটি অনুষ্ঠিত হবে। এবারের সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫।’ স্পোর্টসে ওয়ালটন গ্রুপ নিয়মিত পৃষ্ঠপোষক, পরিচিত এক নাম। বাংলাদেশের সব ধরনের খেলাধুলাতেই স্পন্সরশিপ করছে ওয়ালটন গ্রুপ। যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন; এমন স্লোগান সবার মুখে শোভা পায়। এবারও প্রতিষ্ঠানটি যথারীতি বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজে স্পন্সর হিসেবে আছে। ওয়ালটন দীর্ঘ কয়েক বছর ধরে দেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছে।

আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের পাশাপাশি এ প্রতিষ্ঠানটি ঘরোয়া সব ধরনের ক্রিকেটের অন্যতম পৃষ্ঠপোষক। ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিএল), বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) সহ সব ধরনের ঘরোয়া টুর্নামেন্টগুলো এর মধ্যে অন্যতম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X