কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুডি প্রথমবারের মতো চালু করেছে ফুড রেসকিউ ফিচার

ফুড রেসকিউ টিম। ছবি : সংগৃহীত
ফুড রেসকিউ টিম। ছবি : সংগৃহীত

ইউএস-বাংলা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফুডি (foodi), ২০২৪ সালে বাংলাদেশের ফুড ডেলিভারি খাতে এক নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তির ব্যবহার এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায়, এবার ফুডি (foodi) তাদের অ্যাপে যুক্ত করলো একটি যুগান্তকারী ফিচার ফুড রেসকিউ (Food Rescue)।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ‘আন-ডেলিভারড’ অর্থাৎ কোনো গ্রাহক অর্ডার বাতিল বা গ্রহণ না করলে তা অন্য গ্রাহকরা অ্যাপের মাধ্যমে পুনরায় কিনতে পারবেন আরও সাশ্রয়ী মূল্যে। এতে যেমন খাবারের অপচয় কমবে, তেমনি গ্রাহকদের জন্য তৈরি হবে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়ার সুযোগ।

ফুড রেসকিউ (Food Rescue) ফিচারটি এখন থেকে ফুডি (foodi)-র সকল ডেলিভারি জোনে কার্যকর। কোনো অর্ডার বাতিল বা গ্রাহক গ্রহণ না করলে, সেটির জন্য অ্যাপে একটি নোটিফিকেশন পাঠানো হবে এবং সেই খাবারটি সাশ্রয়ী মূল্যে পুনরায় কেনার সুযোগ পাবেন অন্য গ্রাহকরা। বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি সাসটেইনেবল এবং গ্রাহক-বান্ধব উদ্যোগ চালু করে ফুডি (foodi) হয়ে উঠলো অনন্য একটি ফুড ডেলিভারি অ্যাপ।

ফুডি (foodi)-এর চিফ অপারেটিং অফিসার (COO) মো. শাহনেওয়াজ মান্নান বলেন, আমরা চাই ফুডি (foodi) মানুষের দৈনন্দিন ব্যস্ত জীবনে নিয়ে আসুক স্বাচ্ছন্দ্য। ফুড রেসকিউ (Food Rescue) আমাদের একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে গ্রাহকদের জন্য সুবিধা বাড়ানোর পাশাপাশি খাবার অপচয় রোধে সচেতন ভূমিকা রাখতে পারব।

এই ফিচারের মাধ্যমে এখন ফুডি (foodi) গ্রাহকরা পেতে পারেন সুস্বাদু খাবার, আরও সাশ্রয়ে। একই সঙ্গে সাসটেইনেবল খাদ্য ব্যবস্থার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও কাজ করবে এই নতুন উদ্ভাবন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X