কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং চ্যানেল আই যৌথভাবে উদ্বোধন করল অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসরের। ছবি : সংগৃহীত
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং চ্যানেল আই যৌথভাবে উদ্বোধন করল অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসরের। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কৃষি খাতে অনন্য অবদান রাখার জন্য ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ের কৃতিত্বকে সম্মান জানাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং চ্যানেল আই যৌথভাবে উদ্বোধন করল অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসরের।

শনিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড আমাদের দেশের সামগ্রিক কৃষি খাতের জন্য একটি মর্যাদাপূর্ণ আয়োজন। এর মূল লক্ষ্য হলো কৃষিতে স্বপ্নদর্শী, গবেষক এবং উদ্ভাবক উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৪ সালে যাত্রা শুরু করা অ্যাগ্রো অ্যাওয়ার্ড এখন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে রূপ নিয়েছে, যেখানে স্থানীয় কৃষক থেকে শুরু করে উদ্ভাবক, প্রতিষ্ঠান ও টেকসই কৃষি চর্চার পথপ্রদর্শকদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। গত নয়টি আসরে মোট ৭৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

সারা দেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার উদ্দেশ্যে এ বছর ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-নারী, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল, সেরা জলবায়ু অভিযোজক, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান- কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি; সেরা প্রতিষ্ঠান- কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রপ্তানিকারককে পুরস্কৃত করা হবে।

এ ছাড়া এবারের আয়োজনে নতুনভাবে যুক্ত হয়েছে ‘সেরা ছাদ কৃষক’ ক্যাটাগরি। যেখানে শহরের ছাদে নিরাপদ এবং সতেজ ফল-ফসল উৎপাদনের মাধ্যমে টেকসই ও বাসযোগ্য শহর গড়ার অবদানকে তুলে ধরা হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, এটি আমাদের জন্য একটি বিশেষ বছর। অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসর এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছরের পথচলার সাক্ষী। এ সম্মাননার মাধ্যমে আমরা দেখেছি, কীভাবে একটি সম্মিলিত প্রচেষ্টা ছোট ছোট পদক্ষেপকে বিশাল অগ্রগতিতে রূপান্তরিত হতে পারে। আমি আমাদের অংশীদার চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।

তিনি আরও বলেন, আমরা সমাজের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ, যাদের সহায়তায় এ উদ্যোগটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। পাশাপাশি, আমরা অভিনন্দন জানাই স পুরস্কারপ্রাপ্তকে, যাদের উদ্ভাবনী চিন্তা ও নিষ্ঠা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চ্যানেল আইয়ের পরিচালক ও প্রধান বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, সব সংকটে আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি আগলে রেখেছে বাংলাদেশের কৃষক ও কৃষিকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতি। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা করে তাদের যে অসামান্য অবদান, তা স্বীকার করার ক্ষুদ্র প্রয়াস এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড। দশম আসরে যুক্ত হচ্ছে সেরা ছাদ কৃষক ক্যাটাগরি, আমাদের বিশ্বাস এটি ছাদ কৃষি তথা নগর কৃষি কার্যক্রমকে বেগবান করবে। আমাদের শহরকে বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ১৫ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত অ্যাগ্রো অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে মনোয়ন গ্রহণ চলবে। www.agrowaward.com থেকে বিস্তারিত তথ্য ও উপাত্ত সংগ্রহ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X