কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ গ্রুপ

স্ট্যান্ডার্ড চার্টার্ড (এসসি) কাপ বাংলাদেশ-২০২৩ এ চ্যাম্পিয়ন ইয়ুথ গ্রুপ। ছবি : কালবেলা
স্ট্যান্ডার্ড চার্টার্ড (এসসি) কাপ বাংলাদেশ-২০২৩ এ চ্যাম্পিয়ন ইয়ুথ গ্রুপ। ছবি : কালবেলা

উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর সব ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড (এসসি) কাপ বাংলাদেশ-২০২৩। ইউনাইটেড গ্রুপের বিপক্ষে ৩-১ গোলে ইয়ুথ গ্রুপের জয়ের পর গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয় নির্ধারণ হয়েছে। চ্যাম্পিয়নরা লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) বিশ্ববিখ্যাত স্টেডিয়াম, অ্যানফিল্ডে যাওয়ার সুযোগ পাবে। এ ছাড়াও চ্যাম্পিয়নরা লিভারপুলের ম্যাচ সরাসরি দেখার সুযোগ, অ্যানফিল্ডে অনুশীলনীর সুযোগ ও পেশাদার ফুটবলারদের সাথে মতবিনিময়ের সুযোগ পাবে।

এসসি কাপ ২০২৩ টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করেছে। এ বছরের অংশগ্রহণকারীরা ছিল বাংলা ট্র্যাক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, এপিলিয়ন গ্রুপ, এস্কাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, প্রাণ-আরএফএল গ্রুপ, রবি আজিয়াটা লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড গ্রুপ এবং ইয়ুথ গ্রুপ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘আমি শুধু আমাদের বিজয়ীদেরই নয়, আমাদের সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাতে চাই, তাদের উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে আমাদের এ আয়োজনটাকে সফল করার জন্য। এ টুর্নামেন্টটি কেবল হার-জিত নয় বরং আমাদের ও ক্লায়েন্টদের মাঝের এই সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যেই এ টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। আমি লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে আমাদের অংশীদারত্বের জন্য অত্যন্ত গর্বিত এবং আমি আশা করি অ্যানফিল্ডে আমাদের বিজয়ীরা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা তাদের সঙ্গে করে নিয়ে আসতে পারবে।’

এবারের এসসি কাপ বাংলাদেশে টুর্নামেন্টের ষষ্ঠ আসর। বাংলাদেশে এসসি কাপের আগের বিজয়ীদের মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলা ট্র্যাক লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেড। অতীতের বিজয়ীরা অ্যানফিল্ড পরিদর্শন করেছেন, লিভারপুল এফসি কিংবদন্তিদের সঙ্গে দেখা করেছেন। এমনকি পিচে সিনিয়র কোচ এবং আইকনদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও লিভারপুল ফুটবল ক্লাব ২০১০ সাল থেকে একত্রে কাজ করা শুরু করে যা ধীরে ধীরে শক্তিশালী অংশীদারত্বে পরিণত হয়েছে। দীর্ঘ সময়ের এ অংশীদারত্বে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এলএফসির কাজে বেশ কিছু মিল রয়েছে যার মধ্যে উভয়ই এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ৭৭০ মিলিয়ন দর্শক ও গ্রাহকের ওপর নির্ভরশীল। ২০২৬-২৭ সালের ফুটবল সিজন শেষ না হওয়া পর্যন্ত ১৭টি মৌসুমে একত্রে খেলে যাবে লিভারপুল ফুটবল ক্লাব ও স্ট্যান্ডার্ড চার্টার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X