ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে এক টিকিটে দেখা যাবে দুই ম্যাচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর মাত্র তিন দিন পর শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হওয়া এই আসরের প্রতিদিনই থাকছে দুটি করে ম্যাচ। ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হলো মাত্র ২০০ টাকায় টিকেট কেটে দেখা যাবে দুটি ম্যাচই।

শুক্রবার শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি আসরে মাঠের খেলা ছাড়াও আরও বিবিধ আকর্ষণ রাখা হবে দর্শকদের জন্য। আর যা উপভোগ করতে বিভিন্ন ক্যাটাগরির টিকেট কেনার সুযোগ থাকছে দর্শকদের সামনে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা রাখা হয়েছে বিপিএলের টিকেটের মূল্য।

সোমবার (১৫ জানুয়ারি) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে, পাঁচ ক্যাটাগরির টিকেট মূল্য তালিকা প্রকাশ করে। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড (খেলোয়াড়দের ড্রেসিংরুম সংলগ্ন) টিকেটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ আড়াই হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউস ৮০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ এবং পূর্ব গ্যালারির টিকেট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকেই টিকিট বিক্রি শুরু হবে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। তবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X