কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

২৮তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন ইউএপিতে অনুষ্ঠিত

ইউএপিতে কোয়ালিটি ফার্স্ট: গ্লোবাল এক্সিলেন্সে স্থানীয় শিল্পকে ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি সৌজন্য
ইউএপিতে কোয়ালিটি ফার্স্ট: গ্লোবাল এক্সিলেন্সে স্থানীয় শিল্পকে ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি সৌজন্য

দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ মান-উন্নয়নমূলক আযয়োজন ২৮তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন-২০২৫।

শনিবার (০৫ জুলাই) ‘কোয়ালিটি ফার্স্ট: গ্লোবাল এক্সিলেন্সে স্থানীয় শিল্পকে ক্ষমতায়ন’ শিরোনামে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউএপি।

কনভেনশনে সভাপতিত্ব করেন এ কে এম শামসুল হুদা, সভাপতি, বিএসটিকিউএম। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. কামরুল আহসান, উপাচার্য, ইউএপি। বিশেষ অতিথি ছিলেন এ এম এম খায়রুল বাশার, উপদেষ্টা, বিএসটিকিউএম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, ইউএপি।

দিনব্যাপী এই কনভেনশনে শিল্প খাতের মানোন্নয়ন, টেকসইতা ও আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর জন্য গুণগত উন্নয়নের কৌশল ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। কনভেনশনে ১৫টিরও বেশি শিল্পক্ষেত্র থেকে ৭০টিরও অধিক কোয়ালিটি সার্কেল তাদের কেস স্টাডি উপস্থাপন করে, যা একযোগে ৮টি হলে অনুষ্ঠিত হয়। প্রতিটি হলে দুজন বিচারক উপস্থাপনাগুলো মূল্যায়ন করেন এবং সেশন সমন্বয়ে কলেজ-ইউনিভার্সিটির ছাত্ররা অংশ নেয়। প্রদত্ত স্কোরের ভিত্তিতে উপস্থাপনাগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কারে সম্মানিত করা হয়।

ক্লোজিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যবস্থাপনা পরিচালক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

বক্তারা বলেন, ‘দেশীয় শিল্পকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হলে গুণগতমানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X