আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আবুধাবিতে ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি আড়াই কোটি দিরহামের একটি লটারি জিতেছেন। বিজয়ী মোহাম্মদ নাসের আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকিট কিনেছিলেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) আবুধাবি ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়।

র‍্যাফেল ড্রয়ে জ্যাকপট বিজয়ী নির্বাচিত হয় মোহাম্মদ নাসেরের টিকিট। এই পুরস্কারের আর্থিক মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা সাড়ে ৮৩ কোটি টাকা।

আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬তম ই-ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছেন।

বিগ টিকিট বিজয়ী মোহাম্মদ নাসের ১২ বছর ধরে তার বন্ধুদের সঙ্গে টিকিট কিনে আসছেন। জয়ের পর বিগ টিকিটের সঞ্চালক রিচার্ড ও বুশরার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমার সারা শরীর কাঁপছে, এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনে কী ঘটে গেছে।’

বিগ টিকিটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল। বর্তমানে তিনি চট্টগ্রামের মুরাদপুরে থাকেন। বিজয়ীদের কেউ কেউ দেশের বা আমিরাতের মূলধারার মিডিয়ায় নিজেদের ছবি বা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। জানা গেছে, লটারির একটা অংশের টাকা দিয়ে মোহাম্মদ নাসের নিজ গ্রামে বাড়ি করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X