বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন চান উপদেষ্টার ভাই

সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব। ছবি : সংগৃহীত
সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব। ছবি : সংগৃহীত

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব।

শনিবার (৫ জুলাই) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং পরে পল্লবী থানা বিএনপিতে কাজ করেছেন বলে দাবি করেন। তিনি বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ভাই।

হেমায়েত হোসেন সোহরাব বলেন, একটি অঞ্চলকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে দেশপ্রেমই প্রথম শর্ত। আল্লাহ ভীরুতা ও সুন্নতের অনুসরণের মাধ্যমে মানুষকে ন্যায়ের পথে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার, উন্নয়ন কর্মকাণ্ডের সুষম বণ্টন এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের সঠিক উৎপাদন ও কারিগরি শিক্ষার বিস্তারে আমি গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে আমার সুপারিশে হিজলা ও মেহেন্দিগঞ্জে বেশ কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঘোষেরচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রিয়াজের নামে লঞ্চ টার্মিনাল নির্মাণ, মৌলভীরহাটসংলগ্ন মেঘনা নদী খনন প্রকল্প ও টার্মিনাল এবং মেহেন্দিগঞ্জের সুলতানি খালে ভাঙন রোধে ৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন।

রাজনীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এ ছাত্রদল নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি ছাত্ররাজনীতিতে যুক্ত হই। এরপর ১৯৮২-৮৫ মেয়াদে কেন্দ্রীয় ছাত্রদলের সহদপ্তর সম্পাদক, ১৯৮৬-৯০ মেয়াদে কেন্দ্রীয় কৃষক দলের সহসাহিত্য সম্পাদক এবং সর্বশেষ ২০২০-২৪ মেয়াদে পল্লবী থানা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছি।

মনোনয়ন পাওয়া নিয়ে কতটা আশাবাদী এমন প্রশ্নের জবাবে সোহরাব বলেন, সবার কর্মপরিচয় এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে। আমি শতভাগ আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। দল থেকে মনোনয়ন পেয়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে এ দুর্গম ও অবহেলিত জনপথকে উন্নয়নের মাধ্যমে একটি রোল মডেল উপজেলায় রূপান্তর করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X