কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্ররোচনায় না পড়ে নির্বাচন দিন : মুরাদ 

ধামরাইয়ের নান্নার ও বৌয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এক মতবিনিময় সভায় কথা বলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ধামরাইয়ের নান্নার ও বৌয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এক মতবিনিময় সভায় কথা বলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় না পড়ে দ্রুত সংসদ নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

রোববার (৬ জুলাই) ধামরাইয়ের নান্নার ও বৌয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এ সভা হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আওয়ামী লীগ হলো চোর ও লুটের দল। আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশের সংকট এখনো কাটেনি। শেখ হাসিনা ফ্যাসিস্ট সীমান্তের ওই পারে বসে আছে। ওইখানে বসে ষড়যন্ত্র করছেন।

মুরাদ বলেন, গত ১৭ বছরে এমন কোনো সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করেনি। তাই দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্যদিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।

নুরুল হক দারুল উলুম দাখিল মাদ্রাসা অডিটরিয়ামে নান্নার ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হারুনুর রশীদ হারুন। রৌয়াইল ইউনিয়ন বিএনপির সভায় সভাপতিত্ব করেন ইদ্রিছ আলী।

আরও বক্তব্য দেন অধ্যাপক এমএ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, আনসার আলী, খন্দকার আইয়ুব, লোকমান দেওয়ান, আসিফুর রহমান খান মিলন, মুরাদ বিশ্বাস প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X