কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

খুব শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে।

শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। খাদ্য মজুত বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। খুলনা বিভাগে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্য পূরণ হবে।’

বাজারে চালের দাম নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘বোরো উৎপাদন ভালো হয়েছে, খাদ্য মজুতও সন্তোষজনক। বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, তা ভেঙে দিতে সরকার ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে ধান সংগ্রহে কিছুটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামসহ খুলনা বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X