কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বংশোদ্ভূত মামদানির জয়ে মোদি-ভক্তরা ‘ক্ষুব্ধ’ কেন?

জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক পর্বে জয় পেয়েছেন জোহরান মামদানি। আগামী নভেম্বরের নির্বাচনে যদি বিজয়ী হন তাহলে তিনিই হবেন নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় তথা ভারতীয় বংশোদ্ভূত মেয়র।

তবে মামদানির এই সাফল্যকে কেন্দ্র করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিষয়টি উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে, যা প্রকাশিত হয়েছে শুক্রবার (৬ জুলাই)।

মোদি-সমর্থকদের ক্ষোভের কারণ কী?

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মামদানি নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলে তাতে ভারতীয়দের গর্বিত হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে ঠিক এর উল্টো। ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক পর্বে জয় পাওয়া মামদানির ওপর ক্ষোভ প্রকাশ করছেন প্রবাসী ভারতীয়রা।

বিশেষজ্ঞরা আল জাজিরাকে বলেছেন, মামদানির ধর্মীয় পরিচয়, স্পষ্টবাদিতা এবং মানবাধিকার ইস্যুতে তার সোচ্চার অবস্থান—এসব কারণে তাকে আক্রমণের লক্ষ্য বানিয়েছেন মোদি-ভক্তরা।

বিশ্লেষকরা জানিয়েছেন, মামদানি যেহেতু মুসলিম এবং তিনি ভারতের রাজনৈতিক ও সাম্প্রদায়িক অবস্থা নিয়ে সমালোচনা করে থাকেন, সেহেতু তাকে ‘দেশবিরোধী’ ও ‘হিন্দুবিরোধী’ বলে প্রচার চালানো হচ্ছে। অনলাইনে মামদানিকে ‘জিহাদি’, ‘ইসলামপন্থি’ এমনকি ‘ভারতের শত্রু’ বলেও আখ্যায়িত করছেন অনেক মোদি-অনুগামী।

সংবাদমাধ্যমেও আক্রমণ

ভারতের প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম ‘আজ তাক’ মামদানিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে—তিনি নাকি ‘ভারতবিরোধী’ কিছু সংগঠনের কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছেন। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

প্রবাসী দক্ষিণ এশীয়দের সমর্থন পাচ্ছেন মামদানি

তবে মোদি-সমর্থকদের তীব্র সমালোচনার মধ্যেও জোহরান মামদানি দক্ষিণ এশীয় অভিবাসীদের বড় একটি অংশের সমর্থন অর্জন করতে পেরেছেন। বিশেষ করে যেসব ভারতীয় বা বাংলাদেশি-সহ দক্ষিণ এশীয় প্রবাসী ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক—তাদের মধ্যে মামদানির প্রতি সহানুভূতি ও সমর্থন বাড়ছে।

খবরে বলা হয়, মানবাধিকার, ধর্মীয় সহিষ্ণুতা এবং অভিবাসীদের অধিকার নিয়ে মামদানির বক্তব্য অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। একারণে আস্তে আস্তে জনপ্রিয় মুখ হয়ে উঠছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X