কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফিউচার রেডি উইথ তাহসান খান’ অনুষ্ঠিত 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফিউচার রেডি উইথ তাহসান খান’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফিউচার রেডি উইথ তাহসান খান’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনুষ্ঠিত হয়েছে বহুল প্রত্যাশিত অনুষ্ঠান ‘ফিউচার রেডি উইথ তাহসান খান’। বুধবার (১৬ জুলাই) বিকেলে ৩টায় বিশ্ববিদ্যালয়টির হল রুমে এ অনুষ্ঠান হয়।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ক এই আয়োজনে প্রধান বক্তা দেশের খ্যাতনামা শিল্পী, শিক্ষাবিদ ও করপোরেট ট্রেইনার তাহসান খান তার দুঘণ্টাব্যাপী বক্তৃতায় শ্রোতাদের মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখেন।

অনুষ্ঠানে তাহসান খান শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বাস্তব জীবনের চ্যালেঞ্জ, ক্যারিয়ার পরিকল্পনা এবং আত্মউন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তার বক্তব্য থেকে বাস্তবমুখী দিকনির্দেশনা ও জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে মূল্যবান পরামর্শ লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার মানসিকতা গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপস্থিত সবার সরব অংশগ্রহণ ও আগ্রহ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস ও অ্যাডমিন ডিরেক্টর, আফরোজা হেলেন, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, তাহসান খান ধারাবাহিক লেকচার সিরিজের অংশ হিসেবে আগামী ১২ মাস, প্রত্যেক মাসে একটি চলমান বিষয়ের ওপর বক্তৃতা দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X