কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
জুলাই শহীদ দিবস উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদ দিবস ২০২৫ পালন করা হয়।

বুধবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, বিশ্লেষক ও এক্টিভিস্ট জাহেদ উর রহমান। তিনি তার বক্তব্যে শহীদ আবু সাঈদসহ সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যেভাবে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন এবং আত্মত্যাগ করেছেন, তা এ দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।’

তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা আমাদের জাতীয় আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছিল। এই আন্দোলনে বিইউবিটির দুই শহীদ শিক্ষার্থী সুজন মাহমুদ এবং তাহমিদ আবদুল্লাহ যে সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা কেবল বিইউবিটি নয়, গোটা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে শহীদদের আদর্শ বুকে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিইউবিটির সহযোগী অধ্যাপক ফাইন্যান্স বিভাগ ও জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ড. মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগকে প্রেরণার উৎস হিসেবে বিবেচনা করে আমরা আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। এই প্রজন্মকে ইতিহাস জানাতে ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমাদের এ প্রয়াস।’

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১০

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১২

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৩

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৪

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৫

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৬

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৭

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৮

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১৯

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

২০
X