কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ
পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

টিম গ্রুপ এবং ইন্ডিটেক্সের শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন

শিক্ষার সুযোগ পাওয়া তরুণীরা। ছবি : সংগৃহীত
শিক্ষার সুযোগ পাওয়া তরুণীরা। ছবি : সংগৃহীত

৯ জন তরুণী যারা এক সময় পোশাকের মান নিয়ন্ত্রণ, সেলাই মেশিন পরিচালনা এবং উৎপাদনে ব্যস্ত থাকতেন, তারা এখন কাপড়ের পরিবর্তে পাঠ্যপুস্তক বহন করছেন। কারখানার মেঝের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের করিডর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। এটি কোনো রূপকথার গল্প নয়- টিম গ্রুপ এবং পোশাক ব্র্যান্ড ইন্ডিটেক্সের সহযোগিতার মাধ্যমে এমনটিই সম্ভব হয়েছে।

নিশাত আঞ্জুম নিঝুম জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে, সুমাইয়া আক্তার জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, সুমাইয়া মিসু জুনিয়র অপারেটর, মৌসুমে আক্তার জুনিয়র অপারেটর, নিপা মনি আক্তার জুনিয়র সুই ইস্যু গার্ল এবং মুমতারিন ফেরদৌস টিম গ্রুপের প্রতিষ্ঠান ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেডে পিয়ন হিসেবে কাজ করতেন।

অপরদিকে, তৃষা মনি জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে, তানিয়া আক্তার জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর এবং সুমাইয়া খাতুন টিম গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অপারেটর হিসেবে নিযুক্ত ছিলেন। তারা সবাই এখন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (অ্যাইউডব্লিউ) ক্লাস করছেন।

এ পোশাক শ্রমিকরা উচ্চ মাধ্যমিক শিক্ষা (এইচএসসি) পর্যন্ত পড়াশোনা করেছিলেন। কিন্তু এইচএসসির পর তারা তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য চাকরিতে যুক্ত হন। স্নাতক ডিগ্রি অর্জন তাদের লালিত স্বপ্ন ছিল, যা তারা ভেবেছিলেন কখনোই হয়তো পূরণ হবে না।

টিম গ্রুপ তাদের পোশাক শ্রমিকদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ইন্ডিটেক্সের বৃত্তি ঘোষণা করায় তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়। পরীক্ষার মাধ্যমে তারা স্নাতক কোর্সে পড়ার যোগ্য হিসেবে নিজেদের প্রমাণিত করেন। টিম গ্রুপ তাদের পুরো মূল্যায়ন প্রক্রিয়াটি সহজতর করেছে এবং পরীক্ষার সময়কালে তাদের নির্দেশনা দিয়েছে। তারা ইতোমধ্যেই অ্যাইউডব্লিউতে ক্লাস শুরু করেছেন। তারা সেখানে ৫ বছরের জন্য ভর্তি হয়েছেন- ২ বছরের ফাউন্ডেশন কোর্স এবং পরবর্তীতে ৩ বছরের স্নাতক কোর্স। এ ৫ বছর কোর্স চলাকালীন সময়ে ইন্ডিটেক্স তাদের টিউশন ফি, থাকা-খাওয়া এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে। টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব বলেন, আমি আশা করি আগামী বছরগুলোতে তাদের সফল হতে দেখব। আমি তাদের সবাইকে টিম গ্রুপের সীমাহীন আকাশে তারা হিসেবে দেখতে চাই।

তিনি আরও বলেন, যখন তারা তাদের স্নাতক ডিগ্রি সম্পন্ন করবে এবং টিম গ্রুপে ফিরে আসবে, তখন তারা তাদের ছেড়ে যাওয়া একই পদে ফিরে যাবে না। বরং তারা অফিসার, ম্যানেজার এবং নেতা হিসেবে দায়িত্ব নেবেন। এটি আমাদের পোশাক শিল্পে নারীর ক্ষমতায়নের একটি উজ্জ্বলতর দৃষ্টান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X