কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় প্রফেশনাল বক্সিং ফাইট নাইট অনুষ্ঠিত

ঢাকায় প্রফেশনাল বক্সিং ফাইট নাইট অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ঢাকায় প্রফেশনাল বক্সিং ফাইট নাইট অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ঢাকায় প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘রাইজ অব ওয়ারিয়র্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উত্তরার টিকেও বক্সিং একাডেমিতে জমজমাট বক্সিং ইভেন্টের আয়োজন করা হয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার বক্সিংপ্রেমীরা পেলেন এক ভিন্ন রোমাঞ্চকর বক্সিং টুর্নামেন্ট।

জানা গেছে, গত মাসে এ ভেন্যুতে টিকেও রাইজিং স্টারের আয়োজন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় হলো ১টি অ্যামেচার ও ৫টি পেশাদার বাউট নিয়ে ‘রাইজ অব ওরিয়র্স’ অনুষ্ঠিত হয়।

আয়োজনে অ্যামেচার ক্যাটাগরিতে রাজশাহীর পুজ্জম কুমার ইম্তু তিন রাউন্ডের লড়াই শেষে ঢাকার মেহেদী হাসান হিমুকে হারান। পেশাদার বক্সিংয়ে ঢাকার শাওন এমরোজ অভিষেক ম্যাচে চার রাউন্ড শেষে রাজশাহীর রাসেল কবিরকে পরাজিত করেন।

এরপর ঢাকার অপরাজিত হোসেন (৪-০-০) ছয় রাউন্ডের লড়াইয়ে রাজশাহীর ফজলে রাব্বী (১-০-০)-কে হারান। রাজশাহীর আবদুল হামিদ নূর শক্ত লড়াইয়ে ঢাকার হাসানুর রহমানের বিরুদ্ধে জয় পান। ম্যাচটি গড়ায় পুরো ছয় রাউন্ডে।

চতুর্থ প্রো বাউটে ঢাকার মো. রাকিব হোসেন (৩-০-০) রাজশাহীর সিরাজুল রাব্বী (২-০-০)-কে হারান। আর মূল আকর্ষণ মেইন ইভেন্টে ঢাকার ইমন টোংচংগ্যা (৪-০-০) টানা আট রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে রাজশাহীর পলাশ হোসেনের (০-১-০) বিপক্ষে জয় পান।

প্রতিটি লড়াইয়ে বক্সাররা তাদের সেরাটা দিয়ে পারফরমেন্স করেন। এই আয়োজনের মাধ্যমে শুধু খেলোয়াড়দের নয়, বরং বাংলাদেশি বক্সিংকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যও স্পষ্ট করেছেন আয়োজকরা।

আয়োজক প্রতিনিধিরা জানান, আয়োজকদের মতো খেলোয়াড়েরাও এই আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত।

খেলোয়াড়রা জানান, প্রতিটি ম্যাচ প্রশিক্ষিত রেফারিরা পরিচালনা করেছেন। খেলায় ছিল মেডিকেল টিম, নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক প্রটেকশন গিয়ার– যা ইভেন্টটিকে আরও মানসম্মত করেছে। প্রতিটি ম্যাচ শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার হিসেবে মেডেল ও সনদ তুলে দেন আয়োজকরা, যা খেলোয়াড়দের নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা জোগায়।

সংশ্লিষ্টরা বলেন, Excel Sports Management ও Arena Promotion-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের অনুমোদনক্রমে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট বাংলাদেশি বক্সিংকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। টিকেও রাইজিং স্টার দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল, তা রাইজ অব ওরিয়র্স আরও এক ধাপ এগিয়ে দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X