কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মাদুরোর বৈধতা নেই, সংযমের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জোটটি।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কারাকাসে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন।

বিবৃতিতে কায়া কালাস বলেন, ইউরোপীয় ইউনিয়ন আগেও একাধিকবার স্পষ্ট করেছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বৈধতা নেই। একই সঙ্গে ইইউ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা অবশ্যই মানতে হবে। এসব নীতির বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

ভেনেজুয়েলায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান কায়া কালাস। তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইউরোপীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই ইইউর প্রধান লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X