কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো দুই দিনের আইসিইবিটিএম ২০২৫

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর আয়োজনে ঢাকার ওয়েস্টিন হোটেলে শেষ হলো দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম ২০২৫)।

শনিবার (১৫ নভেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম; উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড; এসবিই’র ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি ওয়াজিদ আলী খান পন্নী, ট্রাস্টি হুসনে আরা আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের সেরা ছয়টি প্রবন্ধকে পুরস্কৃত করা হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া’র অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডা. আহমাদ আহসান। সেশন চেয়ার হিসেবে অংশ নেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি ও সিআইটিএলের ড. বেন বাভেফপেফে।

শিল্প খাতের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হয় ‘ইন্ডাস্ট্রি টক’ এবং ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক কয়েকটি আলোচনা।

শিক্ষা খাতের প্রতিনিধি হিসেবে এতে অংশ নেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার; সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম; এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম; আইইউবির অধ্যাপক ড. নজরুল ইসলাম; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান; যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ; যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেরেক ওয়েস্টফল; যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. মো. সরদার; মালয়েশিয়ার ইউসিএসআই ইউনির্ভাসিটির অধ্যাপক ড. আকতার হোসেন; মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান; অস্ট্রেলিয়ার কার্টিন ইউনির্ভাসিটির অধ্যাপক ড. রুহুল এ সেলিম; এবং সংযু্ক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম অ্যাকাডেমির ড. ফেরদৌস সালেহীন।

শিল্প খাতের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম; আব্দুল মোনেম গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম; এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা; এমেকা হেনরি ইগসন (কানাডা); এনার্জিপ্যাকের রেজওয়ানুল কবীর; বিএএফএফএ-এর কবীর আহমেদ; এবং আব্দুল মোনেম ইকোনমিক জোনের পরিচালক এ গফুর।

দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ৩টি প্যারালেল সেশন যেখানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকরা ১০৬টি গবেষণাপত্র ও ১২টি পোস্টার উপস্থাপন করেন। পাশাপাশি ছিল ‘মিট দা জার্নাল এডিটর্স’ শীর্ষক একটি সেশন যেখানে সম্মেলনের পর প্রকাশিতব্য জার্নালের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন প্রবন্ধের রচয়িতারা।

এবারের এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টিরও বেশি দেশ থেকে আগত ৩০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X