কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

লুমিনাস মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিকসের সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স এওয়ার্ড অনুষ্ঠিত

লুমিনাস গ্রুপের সৌজন্যে সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্সের এওয়ার্ড অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
লুমিনাস গ্রুপের সৌজন্যে সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্সের এওয়ার্ড অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

লুমিনাস মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেড কর্তৃক আয়োজিত সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স এওয়ার্ড ২০২৩

‘কৃষক বাঁচাও মাটি বাঁচাও দেশ বাঁচাও’- স্লোগান নিয়ে লুমিনাস মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেড কর্তৃক আয়োজিত সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্স এওয়ার্ড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) টিসিবি অডিটরিয়ামে লুমিনাস গ্রুপের সৌজন্যে সেলস এক্সিলেন্স অ্যান্ড ফারমার্সের এই এওয়ার্ড অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে দিনব্যাপী বিশেষ কর্মশালা ও কৃষক সম্মাননা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মিরাক্কেল গ্রোথ কৃষিপণ্য সরবরাহের মাধ্যমে দেশবাসী কৃষকদের নিয়ে সম্মেলন করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখবে বলে অঙ্গীকারবদ্ধ মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিক্সের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের সহপরিচালক অর্থ মিসেস শাহানাজ পারভীন, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক প্রশাসন আনোয়ার হোসেন, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক অর্থ জাফরুল্লাহ পাটোয়ারী, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শরমিন ইসলাম, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক গবেষণা ও উন্নয়ন মাহমুদুল হাসান।

এ ছাড়াও ওই প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে ছিলেন, কোম্পানির সেন্ট্রাল এক্সিকিউটিভ প্রশিক্ষক নাজমুল আহমেদ।

প্রধান প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের বিপণন বিভাগের পরিচালক ম্যাক মাশুক। অনুষ্ঠানে মিরাক্কেল এগ্রো পণ্য ব্যবহার করে সফল কৃষকদের সম্মাননা দেওয়া হয়েছে।

পরিশেষে কোম্পানির মূল আকর্ষণ লুমিনাস গ্রুপের চেয়ারম্যান রেজওয়ানা শারমিন প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা লুমিনাস গ্রুপের সময় উপযোগী কৃষিবান্ধব পণ্য নিয়ে কাজ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X